যমজ কন্যা শিশুদের পানিতে ফেলে হত্যার অভিযোগ, বাবা-মা পুলিশি হেফাজতে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ মাস বয়সী যমজ দুই কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু লামিয়া ও সামিহা স্থানীয় বাসিন্দা মো. সোহাগ (২৮) ও শান্তা আক্তার (২৪) দম্পতির মেয়ে। এদিকে দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনার পর