কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা ওয়ালা একটি কানি বকের দেখা মিলেছে। বকটির দুটি পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতে বকটির দেখা মিলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মত গত বুধবার (৩ সেপ্টেম্বর) হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুরের পাড় ঘেঁষা রাস্তা দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অনান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি।
